আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বকাপ ফুটবল

প্লে-অফ উতরানোর লড়াইয়ে ছয় দল

স্পোর্টস ডেস্ক

প্লে-অফ উতরানোর লড়াইয়ে ছয় দল

৪৮ দলের মধ্যে ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে ৪২ দল। এখনো বিশ্বকাপের টিকিট কাটার অপেক্ষায় আছে আরো ছয় দল। প্লে অফের বাধা পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে অপেক্ষায় আছে ইতালি, পোল্যান্ড ও তুরস্কের মতো দেশগুলো। প্লে-অফ ফাইনালের বাধা পেরোনোর অপেক্ষায় আছে ইউরোপের ৮ দল ও বাকি ৪ মহাদেশ থেকে আরো ৪ দল। আগামী ৩১ মার্চ রাতে বিশ্বকাপ নিশ্চিত করতে মাঠে নামবে এই ১২ দেশ। বিশ্বকাপের শেষ ছয় জায়গার জন্য লড়বে দলগুলো।

ইউরোপ অঞ্চল থেকে ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে ১২ দল। এই অঞ্চলের জন্য বাকি আছে আরো চারটি জায়গা। প্লে-অফের ফাইনালে ওঠা ৮ দল এখন লড়বে শেষ চারটি জায়গা নিশ্চিত করতে। আগামী ৩১ মার্চ রাতে সবচেয়ে বেশি নজর থাকবে বসনিয়া-হার্জেগোভিনা ও ইতালি ম্যাচে। শেষ দুই বিশ্বকাপে খেলতে পারেনি ইতালি। ফলে বসনিয়ার মাঠে তাদের হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে পারে কি না সেই অপেক্ষায় থাকবে ফুটবলপ্রেমীরা।

বিজ্ঞাপন

অন্যদিকে ইউরোপ থেকে বাকি তিন পজিশনের জন্য লড়বে আরো ছয় দল। ঘরের মাঠে সুইডেনের প্রতিপক্ষ পোল্যান্ড। কসোভোর মাঠে আতিথ্য নেবে তুরস্ক। আর চেজ প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ডেনমার্ক।

ইউরোপিয়ান প্লে অফের চার ফাইনালের লাইনআপে স্পষ্ট বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে বড় দলগুলোই আছে। বড় তারকারা বিশ্বকাপ মিস করবেন কি না—সেটাও জানা যাবে এই চার ফাইনালের পর।

অন্যদিকে আন্তঃমহাদেশীয় দুই প্লে-অফ ফাইনালে মাঠে গড়াবে ৩১ মার্চ রাতে ও ১ এপ্রিল সকালে। মেক্সিকোতে বাংলাদেশ সময় ৩১ মার্চ রাতে কঙ্গোর মুখোমুখি হবে জ্যামাইকা। ১ এপ্রিল সকালে ইরাকের প্রতিপক্ষ লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। এই চার দলের লড়াই শেষে নিশ্চিত হবে কোন দুই দল খেলবে বিশ্বকাপে।

প্লে-অফের ছয় ফাইনালে ১২ দেশের উপস্থিতি বলে দিচ্ছি, বিশ্বকাপের আগেও জমজমাট লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন