ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে চায় ফ্রান্স

ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে চায় ফ্রান্স
ন্সের অর্থমন্ত্রী রোলাঁ লেসক্যুর। ছবি: এএফপি

ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী রোলাঁ লেসক্যুর।

বিজ্ঞাপন

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেসক্যুর বলেন, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনা করবে ফ্রান্স। এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গেও আলোচনা করা হবে।

লেসক্যুর বলেন, ইরানের ওপর ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কয়েক বছর ধরে কঠোর অর্থনৈতিক চাপ দিয়ে আসছে। এই চাপ অব্যাহত রাখতে চায় ফ্রান্স।

তিনি বলেন, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন ও বেসেন্ট কী করতে চান, তা নিয়ে ফ্রান্স আলোচনা করবে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন