বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে এমন কিছু কাজ করেছেন যা খুবই প্রশংসা কুড়িয়েছে। এবার হুট করেই ঢাকা জাতীয় স্টেডিয়ামে এসে হাজির হয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বিকাল সাড়ে ৩টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচে দেখা যায় তারেক রহমানকে।

সাবেক ফুটবলাররা লাল দল ও সবুজ দল- এই দুই ভাগে ভাগ হয়ে তারা মাঠে পরস্পরের বিপক্ষে লড়াইয়ে নামার আগেই এই চমক। দুই দল মাঠে হাজির হয়ে গিয়েছিল আগেই। ডাগআউটে প্রস্তুতি নিচ্ছিল খেলা শুরুর জন্য। এমন সময়ই হঠাৎ মাঠে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তারেক রহমান ভিআিইপি গেট দিয়ে সরাসরি মাঠে ঢুকে চলে যান ডাগআউটে। সেখানে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। হ্যান্ডশেক করেন। এরপর স্টেডিয়ামে স্থাপিত অ্যাথলেটিক ট্র্যাকের ওপর দিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করেন তিনি। পরে গিয়ে অবস্থান নেন ভিআইপি লাউঞ্জে। এরপর লাল দল ও সবুজ দলের খেলা উপভোগে মন দেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

