খুলনায় সাংবাদিকের ছেলেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

খুলনা ব্যুরো

খুলনায় সাংবাদিকের ছেলেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম
রূপসা উপজেলা আমার দেশ প্রতিনিধি বাবর হোসেন বাকিরের ছেলে আব্দুল্লাহ যোবায়ের। ছবি: আমার দেশ

খুলনার রূপসায় আমার দেশ পত্রিকার রূপসা উপজেলা প্রতিনিধি মো. বাবর হোসেন বাকিরের ছেলে আব্দুল্লাহ যোবায়েরকে (১৯) ডেকে নিয়ে মারধর, কুপিয়ে জখম ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শাহজালাল লস্কর (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রূপসা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর রাতে উপজেলার আনন্দনগর গ্রামের মৃত নুরু লস্করের ছেলে শাহজালাল লস্কর মোবাইল ফোনে যোবায়েরকে নিজের বাড়িতে ডেকে নেয়। পরদিন তাকে ঘরে আটকে চাপাটি ধরে ভয় দেখিয়ে কথিত স্বীকারোক্তির ভিডিও ধারণ করে। পরে মারধর ও কুপিয়ে আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়। পরে এক ভ্যানচালক তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, যোবায়েরের কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ অর্থও নিয়ে নেওয়া হয়েছে। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগকারীর দাবি।

রূপসা থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, তিনি বর্তমানে থানার বাইরে রয়েছেন। সন্ধ্যার পর থানায় ফিরে অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন