দেশে ফিরে ছাদখোলা বাসে হাতিরঝিলের পথে সাফজয়ী যুবারা

স্পোর্টস রিপোর্টার

দেশে ফিরে ছাদখোলা বাসে হাতিরঝিলের পথে সাফজয়ী যুবারা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছেন ফুটবলাররা। সন্ধ্যায় ৭টা ৩০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী বিমান। বিজয়ীদের বরণ করে নিতে ছাদখোলা বাসের আয়োজন করেছে বাফুফে। বিমানবন্দর থেকে সেই বাসে করে হাতিরঝিলের পথে রওয়ানা দিয়েছেন এশিয়া জয়ী যুবারা।

বিজ্ঞাপন

ছাদখোলা বাসে করে ঢাকা শহরের একাধিক মূল সড়ক পেরিয়ে হাতিরঝিলে যাবে। রোনান সুলিভানদের জন্য হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বিশেষ আয়োজন ও সংবর্ধনার ব্যবস্থা করেছে বাফুফে। রাতেই চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে। দেশের ফুটবলের এই অর্জন উদযাপন করতে সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা ও সংবর্ধনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাফুফে।

উল্লেখ্য, ৩ এপ্রিল মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে শেষ শটে গোল করে দলকে জয় এনে দেন রোনান সুলিভান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...