জোড়া অ্যাসিস্টে পেলের ক্লাবকে জেতালেন সামিত

জোড়া অ্যাসিস্টে পেলের ক্লাবকে জেতালেন সামিত

দুটি ড্রয়ের পর হারে খারাপ সময় কাটছিল নিউইয়র্ক কসমসের। সেই ধাক্কা সামলে ইউএসএল লিগ ওয়ানে জয়ে ফিরেছে পেলের সাবেক এই ক্লাবটি। বাংলাদেশ সময় রোববার ভোরে ফোর্ট ওয়েন এফসিকে ৪-২ গোলে হারিয়েছে কসমস। জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামিত সোম। ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছেন তিনি।

বিজ্ঞাপন

৪৪ মিনিটে সামিতের বাড়ানো বল থেকে গোল করে কসমসকে এগিয়ে দেন লামিন জাওনেহ। প্রথমার্ধের যোগ করা সময়ে সার্জিও শ্যাভেজের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির পর তৃতীয় গোল পায় কসমস। ৬৬ মিনিটে রায়ান বেকার এক গোল শোধ করলেও পাঁচ মিনিট পর কসমস আবার ব্যবধান বাড়ায়। সেই গোলেও অবদান ছিল সামিতের।

ম্যাচে ৩৮টি পাসের ৩১টি সফল ছিল সামিতের। প্রতিপক্ষের ফাইনাল থার্ডে তাঁর সাতটি পাসের সবই ছিল নিখুঁত। পাঁচটি লং বলের চারটিও সফল হয়। মাত্র ৪৭ বার বল স্পর্শ করেও দুটি গোলের সুযোগ তৈরি করেন তিনি, যার একটি ছিল বড় সুযোগ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন