মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোনা গ্রামের অসহায় যমুনা রানী দাসের মেধাবী মেয়ে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। পরিবারের আর্থিক সংকটের কারণে তার লেখাপড়ার খরচ চালিয়ে নিতে কষ্ট হচ্ছে—এ কথা জানতে পেরে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
বুধবার দুপুরে যমুনা রানী দাসের বাড়িতে শিক্ষার্থীর কষ্টের কথা জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ইউএনও মৌসুমী নাসরিনের মাধ্যমে নিজ অর্থায়নে আর্থিক অনুদান দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি তাদের বসবাসের ঘরটি মেরামতেরও প্রতিশ্রুতি দিয়েছেন।
সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্নপূরণের পথে এমন সহযোগিতা নিঃসন্দেহে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
যমুনা রানী বলেন, মহান সৃষ্টিকর্তা রিতা আপার এই মহৎ কাজ কবুল করুন এবং তাকে সবসময় অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আর্শীবাদ দান করুন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-4c3d7d.jpg)