ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নকাজে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমির মালিকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবলে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার বড়চর বাজারে স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমির মালিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কসংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ভূমি অধিগ্রহণের কারণে অনেক ব্যবসায়ী ও সাধারণ ভূমি মালিক আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণের অর্থ দ্রুত পরিশোধ করার দাবি জানান তারা।

বক্তারা আরও জোর দিয়ে বলেন, ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রশাসনিক হয়রানি কিংবা দীর্ঘসূত্রতা তারা চান না। সঠিক ও নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাওনা দ্রুত পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কর্মসূচির আয়োজকেরা জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমির মালিকদের ন্যায্য অধিকার ও পাওনা আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে এ দাবি জানিয়ে যাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন