সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ে বাংলাদেশ দলকে অলিম্পিক এসোসিয়েশনের অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ে বাংলাদেশ দলকে অলিম্পিক এসোসিয়েশনের অভিনন্দন

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।

বিজ্ঞাপন

সংস্থাটির সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং মহাসচিব মো. জোবায়দুর রহমান রানা এক যৌথ বার্তায় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় বলা হয়, শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে হারিয়ে এই শিরোপা জয় বাংলাদেশের ফুটবলের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই সাফল্য ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ খেলোয়াড়দের আরও পেশাদার মনোভাব নিয়ে নিজেদের প্রতিভা বিকাশে উদ্বুদ্ধ করবে।

এছাড়া বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ফুটবলসহ দেশের সব ধরনের ক্রীড়া শাখার ধারাবাহিক উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...