খেলার মাঠের দাবিতে শিশু-কিশোরদের র‍্যালি

খেলার মাঠের দাবিতে শিশু-কিশোরদের র‍্যালি
খেলার মাঠের দাবিতে শিশু-কিশোরদের র‍্যালি। ছবি: আমার দেশ

দি ইউনিভার্সিটি অব কুমিল্লা অ্যালামনাই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকার বিভিন্ন ওয়ার্ডে খেলার মাঠের দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কদমতলী থানাধীন এলাকায় বিভিন্ন ওয়ার্ডে এ র‌্যালি প্রদক্ষিণ করে। র‌্যালির নেতৃত্ব দেয় শিশু কিশোররা।

বিজ্ঞাপন

র‌্যালি শেষে সবাই পথসভায় অংশগ্রহণ করে বলেন, কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে খেলার মাঠের বিকল্প নেই। খেলাধুলায় শিশু-কিশোরদের মানসিক বিকাশ এবং উন্নয়ন হবে।

দি ইউনিভার্সিটি অব কুমিল্লা অ্যালামনাই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আয়োজক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ র‌্যালি শেষে পথসভায় বক্তব্য তুলে ধরে এলাকাবাসীকে খেলার মাঠের ব্যবস্থা করতে সহযোগিতা ও সরকারের কাছে দাবি উপস্থাপনে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

র‌্যালিতে আরও অংশগ্রহণ করেন- মনির হোসেন মোল্লা, মো. ফয়েজ, মেজবাহউদ্দিন, জামালউদ্দিন, খলিলুর রহমানসহ এলাকার শিশু কিশোররা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন