আলফাডাঙ্গায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আলফাডাঙ্গায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্পর্কে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিতর্কিত বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি।

বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ৬টায় আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি ভিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি আলফাডাঙ্গা বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বাজার চৌরাস্তায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে।

এ সময় বক্তারা বলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান খরসু, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাচিবুল হাসান হাচিবসহ উপজেলা ও পৌর বিএনপি'র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন