
শ্বাসতন্ত্রের সুরক্ষায় নিউমোনিয়া প্রতিরোধ
প্রতিবছর ১২ নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয়। নিউমোনিয়া একটি গুরুতর শ্বাসতন্ত্রের সংক্রমণ, যা বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশ্বজুড়ে পাঁচ বছরের কম বয়সি শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান সংক্রামক কারণ নিউমোনিয়া। অথচ সচেতন
