
সারা দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালিত
আলোচনা সভা ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার সারা দেশে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

আলোচনা সভা ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার সারা দেশে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

দেড় দশক পর ভিন্ন পরিবেশে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হলো। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে এ দিবসটিও মুক্তভাবে পালন করা যায়নি। গত ১৫ বছরে দিবসটি উপলক্ষে সভা-সেমিনার করতে গিয়ে প্রচণ্ড বাধা ও হয়রানির সম্মুখীন হতে হয়েছে।

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লিখতে গেলে হামলা মিথ্যা মামলা আসতে পারে আর সে সব মোকাবেলা করতে হবে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে। কুমিল্লায় অনিয়মের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক হামলা ও লাঞ্ছিতের শিকার হয়েছেন। সাংবাদিক কারো শত্রু নয়। সাংবাদিকরা সত্য প্রকাশ করে ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে। সাংবাদিককে দাবিয়ে