
সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে, জানালেন সেনাপ্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে পারে। এরপর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। রোববার বেলা ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।




