
কার্ড থেকে এমএফএসে অ্যাড মানিতে নতুন নির্দেশনা
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যক্তিগত হিসাবে কার্ড থেকে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রথমবার কোনো কার্ড এমএফএস হিসাবে সংযুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন করতে হবে।
