
ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফের বৈঠক
বেতনভুক্ত হবেন হামজা চৌধুরীরা
আগের দিন দেশের ৫১টি ক্রীড়া ফেডারেশন ও সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করেছে তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।



