
নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল-মাছ জব্দ, আটক ১২৫
দেশের মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। এসময় বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও চিংড়ির রেণুসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। একই সঙ্গে ১২৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার নৌ পুলিশের পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা ইসলাম এ তথ্য জানান।
