
সমতা ও সমৃদ্ধির বার্তা নিয়ে আরএফএল পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল এর গৃহস্থালি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান আরএফএল হাউজওয়্যার-এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৭০০ জন পরিবেশক অংশগ্রহণ করেন।

