
নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়
শুক্রবার স্থানীয় সময় ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি পবিত্র এই স্থানে পৌঁছাতে শুরু করেন। ধীরে ধীরে মসজিদের প্রাঙ্গণ ও আঙিনা পূর্ণ হয়ে যায় মুসল্লিদের উপস্থিতিতে। কঠোর নিরাপত্তা ও বাধা অতিক্রম করেও অনেকে সেখানে পৌঁছান।























