আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন, দাবি ইসরাইলি মন্ত্রীর

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন, দাবি ইসরাইলি মন্ত্রীর

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দাবি করেছেন, ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করে। এখানে ইসরাইলি সরকারের কোনো দোষ নেই। মঙ্গলবার সংসদীয় আলোচনায় তিনি এমন দাবি করেন। তার এ বক্তব্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের

ইসরাইলের পার্লামেন্টে ইমান খাতিব-ইয়াসিনসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি আইনপ্রণেতা বিতর্ক চলাকালে বলেন, স্মোট্রিচের প্রস্তাবিত খালি জমির ওপর ১ দশমিক ৫ শতাংশ সম্পত্তি কর ফিলিস্তিনিদের ক্ষতিগ্রস্ত করবে। দেশটিতে ফিলিস্তিনিরা সম্পত্তির মালিক হলেও তা উন্নয়ন করার অনুমতি রাখেন না।

বিজ্ঞাপন

তারা ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা দমনে ব্যর্থ হওয়ায় সরকারকে দায়ী করেন।

এর জবাবে স্মোট্রিচ বলেন, ‘আপনারা একে অপরকে হত্যা করেন, এজন্য সরকার কীভাবে দায়ী?’ তবে স্মোট্রিচের এ মন্তব্যকে ঘৃণ্য ও বর্ণবাদী বলে উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়।

স্মোট্রিচ বলেন, ‘জনগণকে হত্যা বন্ধ করতে শিক্ষিত করে তুলুন। আসুন সন্ত্রাসের নিন্দা ও সহিংসতার নিন্দা দিয়ে শুরু করি। হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে সংজ্ঞায়িত করি।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলজুড়ে প্রধানত ফিলিস্তিনি শহর ও গ্রামে প্রায় প্রতিদিনই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। গত মাসে সাখনিন ও তামরা থেকে বিক্ষোভ শুরু হয়, পরে অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়ে।

বেসরকারি মানবাধিকার সংস্থা আব্রাহাম ইনিশিয়েটিভস জানায়, নতুন বছরে এ পর্যন্ত ইসরাইলে ৫১ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ২০২৫ সালে ইসরাইলে হত্যা করা হয়েছিল ২৫২ জন ফিলিস্তিনিকে। এক বছরে ২১৮টি পৃথক ঘটনায় নিহতের এ সংখ্যা নতুন রেকর্ড। গত দশকের তুলনায় নিহতের এই সংখ্যা প্রায় চার গুণ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...