গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা আগের সরকারি পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শুরুর দিকেই গাজায় ৭৫ হাজারের বেশি নিহতের ঘটনা নিশ্চিত হওয়া গেছে। খবর আল জাজিরার।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের সম্পর্কে যে অতিরঞ্জিত তথ্য দেয়নি, ল্যানসেটের এই গবেষণা সেটিই স্পষ্ট করেছে।
দ্য ল্যানসেট গ্লোবাল হেলথে প্রকাশিত ‘গাজা মরটালিটি সার্ভে’ অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৫ জানুয়ারির মধ্যে ৭৫ হাজার ২০০ মানুষের ‘সহিংস মৃত্যুর’ ঘটনা ঘটেছে। এই সংখ্যা যুদ্ধ শুরুর আগে গাজার মোট জনসংখ্যা ২২ লাখের প্রায় ৩ দশমিক ৪ শতাংশ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৭২ হাজার ৬৩ জন নিহত হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ১০ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ৬০৩ জন নিহত হয়েছে।
ইসরাইল বারবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু জানুয়ারিতে একজন ইসরাইলি সেনা কর্মকর্তা দেশটির সাংবাদিকদের বলেছিলেন, সেনাবাহিনী স্বীকার করেছে যে যুদ্ধের সময় গাজায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


আফগানিস্তানে আবারও হামলার হুমকি পাকিস্তানের
যুক্তরাষ্ট্রে তুষারধসে ৮ জনের মৃত্যু