মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৮৮ পিস ভারতীয় শ্যাম্পো উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা শ্যাম্পোর আনুমানিক মূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় গ্রেপ্তার রিপনের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পো উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুল মতিন রিপন ওই এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রিপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে ১২টি কার্টনে রাখা ২৮৮ পিস শ্যাম্পো উদ্ধার করা হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

