আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিনের ওপর নিয়ন্ত্রণ জোরদারে ইসরাইলের নতুন নিয়ম

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনের ওপর নিয়ন্ত্রণ জোরদারে ইসরাইলের নতুন নিয়ম

ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে নিয়ন্ত্রণ জোরদার করতে নতুন নিয়ম অনুমোদন করেছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা।

নতুন নিয়মগুলোর ফলে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের জন্য জমি কেনা সহজ হবে। পাশাপাশি ওই অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর আইন প্রয়োগে ইসরাইলি কর্মকর্তাদের আরো বিস্তৃত ক্ষমতা দেওয়া হবে। খবর আল জাজিরার।

বিজ্ঞাপন

ইসরাইলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। রোববার এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় এই সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে বলেছে, এটি বসতি সম্প্রসারণ ও ভূমি দখলকে বৈধতা দেওয়ার জন্য ইসরাইলের একটি ‘খোলামেলা প্রচেষ্টা’। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, এটি ‘অবৈধ ইসরাইলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার’ এবং বসতি স্থায়ী করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

এদিকে হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি ‘দখলদার বাহিনী ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ আরো জোরদার করার’ আহ্বান জানিয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...