দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী
ভিডিও থেকে সংগৃহীত ছবি।

ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে দুই যাত্রীর মধ্যে মারামারির একপর্যায়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেছেন এক ব্যক্তি। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চার্চগেট-ভিরারগামী দ্রুতগতির লোকাল ট্রেনে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

জানা গেছে, ট্রেনের দরজার কাছে দাঁড়ানো নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুই যাত্রী একে অপরকে এলোপাতাড়ি ঘুসি মারছেন। এ সময় একজন আঘাত এড়াতে পেছনে সরে গেলে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান।

তিনি মুম্বাই সেন্ট্রাল স্টেশনের কাছে রেললাইনের ওপর পড়ে যান। তবে ট্রেনটির গতি তুলনামূলক কম থাকায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান ওই যাত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...