
গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি সাফিকুর
শিশু গৃহকর্মী মোহনাকে নির্যাতন মামলায় বাংলাদেশ বিমানের সাবেক এমডি সাফিকুর রহমানকে জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালত ৫ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।


















