
বাস ভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি জানায়, সরকারের পক্ষ থেকে বাস ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


