
বাংলাদেশ ফুটবল লিগ
জোড়া গোলে পিডব্লিউডির জয়ের নায়ক মারাত
বাংলাদেশ ফুটবল লিগে আজ বিদেশি খেলোয়াড়ে ঠাসা ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল পিডব্লিউডি। তারা ২-১ গোলে হারায় জামাল ভূঁইয়ার দল ব্রাদার্সকে। এই ম্যাচে জয়ের নায়ক পিডব্লিউডির রাশিয়ান ফরোয়ার্ড দোসাভা তারেক মারাত। দলের পক্ষে দুটি গোলই করেন এই বিদেশি।























