
রাঙ্গুনিয়ায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা
দেশের দ্বিতীয় বৃহত্তর বিল হিসেবে পরিচিতি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিলে এবার ৩,৫০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আগের বছরগুলোতে বন্যার পানিতে ধানের ক্ষতি হলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় এই বিলে আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। গুমাই বিল ছাড়াও উপজেলার অন্যান
