মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি ‘জর্জ ওয়াশিংটন’

মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি ‘জর্জ ওয়াশিংটন’
ছবি: রয়টার্স

তিন মাস অবস্থানের পর উপসাগরীয় অঞ্চল ছেড়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন।

বিজ্ঞাপন

মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইউএসএনআই নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, রণতরিটির চলে যাওয়ার বিষয়ে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র অতিরিক্ত কোনো তথ্য দেননি।

এর আগে সোমবার আলজাজিরাকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছিলেন, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। বর্তমানে ওই অঞ্চলে মোতায়েন থাকা অন্য বিমানবাহী রণতরিটি হলো ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ।

এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, জর্জ ওয়াশিংটন রণতরিটি জাপানে তার ঘাঁটির দিকে ফিরে যাচ্ছে।

তবে জর্জ ওয়াশিংটনের উপসাগরীয় অঞ্চল ত্যাগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন