
প্রাচীন প্রদর্শনী থেকে ‘ফিলিস্তিন’ বাদ, সমালোচনার মুখে ব্রিটিশ মিউজিয়াম
ব্রিটিশ মিউজিয়াম তাদের প্রাচীন মধ্যপ্রাচ্য সংক্রান্ত প্রদর্শনী থেকে “প্যালেস্টাইন” শব্দের ব্যবহার সরিয়ে দিয়েছে, যা নিয়ে একাডেমিক মহল ও অধিকারকর্মীদের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। সমালোচকদের মতে, এটি ফিলিস্তিনি সাংস্কৃতিক পরিচয় ও ইতিহাসকে প্রান্তিক করার একটি ‘পদ্ধতিগত’ প্রচেষ্টার অংশ।
