
ভারত সীমান্তে ঢিলেঢালা ভাব
চোরাপথে আসা মসলায় সয়লাব বাজার, রাজস্ব হারাচ্ছে সরকার
বেশিরভাগ মসলা গেল বছরের চেয়ে অনেক কম আমদানি হলেও খাতুনগঞ্জের প্রতিটি আড়ত মসলায় ভরপুর। রিয়াজ উদ্দিন বাজার, কর্ণফুলী মার্কেটসহ চট্টগ্রামের বড় বড় খুচরা বাজারগুলোতেও পর্যাপ্ত মসলার জোগান আছে। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর কোরবানি ঈদের দুই মাস আগে থেকে বেচাকেনা বাড়ার সঙ্গে সঙ্গে মসলার দামও বাড়তে শুরু করে।

