
এখনই শিরোপা নয়, অঙ্কনের চিন্তায় ভালো ক্রিকেট
নানান শঙ্কা কাটিয়ে একদিন পরেই শুরু হবে বিপিএলের এবারের আসর। সেই আসরের আগে দলগুলো শুরু করেছে নিজেদের প্রস্তুতি। ইতোমধ্যে চারটি দল বিপিএলের ভেন্যু সিলেটে পা রেখেছে। নোয়াখালী এক্সপ্রেস সিলেটে যাবে আজ। এর আগে গতকাল অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নোয়াখালীর উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

