
মিথ্যা যখন সংবাদ, রাষ্ট্র তখন দুর্বল
এই লেখা কোনো ব্যক্তির সাফাই নয়। এটি রাষ্ট্র, গণঅভ্যুত্থান ও সাংবাদিকতার মর্যাদা রক্ষার প্রশ্ন। অন্তর্বর্তী সরকার কোনো একক দলের সরকার ছিল না, এটি ছিল ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তির সমঝোতার ফসল। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের নিয়োগ হয়েছিল আলোচনা করেই। এ কথা সবাই জানে।
