
অনুমতি ছাড়া মেট্রোরেল স্টেশনে ছবি-ভিডিও করা যাবে না
ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল স্টেশনে অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিংবা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের রুট, নির্মাণ অগ্রগতি, সময়সূচি, স্টেশন, ভাড়া, যাত্রী সুবিধা, সরকারি আপডেট এবং সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়। মেট্রোরেলের প্রযুক্তিগত বিশদ, প্রকল্প বাজেট এবং চলমান উন্নয়ন কর্মসূচির তথ্যও এখানে পাওয়া যাবে।

ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল স্টেশনে অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিংবা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

পবিত্র রমজান মাসে মেট্রোরেলে খাবার বা ইফতার নিয়ে ভ্রমণে বিধিনিষেধ জারি করা হয়েছে। অর্থাৎ ইফতারের সময় মেট্রোরেলে ইফতারসামগ্রী নেওয়া বা খাওয়া যাবে না। ভ্রমণের সময় শুধু ২৫০ মিলিমিটার (মিলি) পানি বহন করা যাবে। তাও যত্রতত্র পানির খালি বোতল ফেলা যাবে না।

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সরকারি অফিসের পরিবর্তিত কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে এই সময়সূচি কার্যকর থাকবে

আগামী ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। এ সময় ইফতারের জন্য যাত্রীরা সঙ্গে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার (মিলি) পানির বোতল বহন করতে পারবেন বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমট



















