
অপরিপক্ব আম ঠেকাতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে আয়োজিত এ সভাকে চলতি আম মৌসুমকে শৃঙ্খলাবদ্ধ করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
