
অবৈধ বালুমহাল অভিযানে ইউএনও-ওসির ওপর হামলা ও গুলি, আহত ১৫
খাগড়াছড়ি জেলার রামগড়ের বলিপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে অবৈধ বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। হামলায় উপজেলা নির্বাহী কমর্কর্তা, রামগড় থানার ওসিসহ ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনসার ও পুলিশ ১০ রাউন্ড শর্টগানের রাবার বুলেট ছোড়ে।
