
হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের
হিজবুল্লাহর ইঞ্জিনিয়ারিং ইউনিটের কমান্ডার আবদ হার্বকে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে তার নিহত হওয়ার খবর এখনো নিশ্চিত করেনি হিজবুল্লাহ। ইসরাইলি সেনাবাহিনী আরো বলেছে, তাদের বিমান বাহিনী গত রাতে হামলা চালিয়ে একটি লঞ্চার ধ্বংস করেছে।




















