হেজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেছেন, ইরান সমর্থিত এই সংগঠন ইসরাইলের সঙ্গে যুদ্ধ আরো তীব্র হওয়ার মধ্যেও আত্মসমর্পণ করবে না। সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ।
তিনি বলেন, হিজবুল্লাহ ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেছিল, কিন্তু ইসরাইল চুক্তির কোনো ধারাই মানেনি।
টেলিভিশন ভাষণে কাসেম বলেন, “আমরা কূটনৈতিক সমাধানে সম্মত হয়েছিলাম এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব পালনের একটি সুযোগ হিসেবে দেখেছিলাম। কিন্তু বারবার বলেছি, ‘ধৈর্যেরও সীমা আছে’।”
তিনি আরো বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো তাদের মোকাবিলা করা—চরমতম ত্যাগের বিনিময়ে, সীমার শেষ প্রান্ত পর্যন্তও এবং আমরা আত্মসমর্পণ করব না।
সোমবার হিজবুল্লাহ রকেট ও ড্রোন দিয়ে ইসরাইলে হামলা চালায়, এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
ইসরাইল এর প্রতিক্রিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে। এ পরিস্থিতিতে লাখো সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্যোগ ব্যর্থ