
শ্রমিকের ন্যায্য মজুরি ও শরিয়তের নির্দেশনা
একজন শ্রমিকের ঘামেই সচল থাকে শিল্প কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও উৎপাদনব্যবস্থা। তাদের শ্রমে পণ্য উৎপাদিত হয়, ব্যবসার প্রসার ঘটে, মালিকের মুনাফা বাড়ে। অথচ অনেক ক্ষেত্রে সেই শ্রমের যথাযথ মূল্য দেওয়া হয় না। কেউ সময়মতো বেতন দেন না, কেউ পাওনা আটকে রাখেন, আবার কেউ কাজের তুলনায় অপ্রতুল মজুরি দিয়ে

