
পরিবেশ উপদেষ্টা
পেশাদার সাংবাদিক হলে কোনো সরকারই দমনের সাহস পাবে না
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পেশাদার সাংবাদিকতা গড়ে তুললে কোনো সরকারই দমন করার সাহস পাবে না। এমন চর্চা তৈরি হলে যে কেউ সাংবাদিকদের দমন করার আগে দুইবার ভাববে।









