
সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ সরকারের
আগামী ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ৪ থেকে ৮ টাকা প্রতি ইউনিট উৎপাদন ব্যয় হতে পারে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন।






