
ফের স্থগিত অনুপম রায়ের কনসার্ট
দ্বিতীয়বারের মতো স্থগিত হলো পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের একক কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’। আগামী ১ আগস্ট ঢাকায় এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন।
