
যে সমস্যা এড়ানোর উপায় নেই
জনজীবনের চলমান সমস্যার নিগূঢ় কারণ বিশ্লেষণ ও সমাধানের পথ বাতলানোর চেয়ে ক্ষোভ ও হতাশার আলোচনাই বেশি দেখা যায় জনপরিসরে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ এবং যানজট সে রকম কিছু ইস্যু। এগুলোর বাইরেও কিন্তু বড় বড় জাতীয় সমস্যা আছে, তবে তা অনেকেরই মনোযোগে আস























