
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপি ও ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদ
