
বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, উদ্বেগ-উৎকণ্ঠা
চট্টগ্রামের বাঁশখালীতে ‘এসআরবি’ পরিচয়ে এহসান প্রকাশ হাসান (৩৬) নামের এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ব্যবসায়ীর কোনো হদিস মেলেনি।
