
কিউআর কোড স্ক্যানে সর্বনাশ
রেস্তোরাঁর টেবিলে বিল পরিশোধ, দোকানে কেনাকাটা, পার্কিং ফি দেওয়া কিংবা কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ। বর্তমানে নানা কাজে ব্যবহার করা হচ্ছে কিউআর কোড। স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোডটি স্ক্যান করলেই মুহূর্তে খুলে যায় নির্দিষ্ট ওয়েবসাইট, পেমেন্ট পেজ কিংবা প্রয়োজনীয় তথ্য।
