
বিপিএলে খেলছেন না কুশল মেন্ডিস
আজ বাদে কাল পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। এমন সময়ে এসে খারাপ খবর পেয়েছে টুর্নামেন্টের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। দেশের সবচেয়ে মর্যাদাকর এ টি-টোয়েন্টি আসরে খেলতে পারবেন না কুশল মেন্ডিস।

