
কোরবানির চামড়াশিল্পে সিন্ডিকেটের থাবা
বাংলাদেশে কোরবানির পশুর চামড়া শুধু একটি মৌসুমি পণ্য নয়, এটি দেশের অর্থনীতি, রপ্তানি খাত এবং হাজারো এতিম ও দরিদ্র শিক্ষার্থীর জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অথচ দুঃখজনক হলেও সত্য, বছরের পর বছর ধরে এই খাতকে একটি অসাধু সিন্ডিকেটের হাতে জিম্মি করে রাখা হয়েছে।

