
ভারতে মুসলিম গরু ব্যবসায়ীদের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা
গরু জবাই, গরুর গোশত খাওয়া কিংবা গবাদিপশু পরিবহনের অভিযোগে ভারতে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা নতুন নয়। কখনো গরু পাচারের সন্দেহে, কখনো মাংস বহনের অভিযোগে, আবার কখনো গবাদিপশুর ব্যবসার কারণে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর সহিংসতার শিকার হচ্ছেন মুসলিমরা। এসব ঘটনায় অনেক সময় হামলাক
