
শীতে কাঁপছে দেশ, ৭৩ বছরের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া
বর্তমানে দিন ও রাতে প্রায় একই ধরনের ঘন কুয়াশা ও তাপমাত্রার পরিস্থিতির কারণে দেশজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ পরিস্থিতি কিছুদিন ধরেই বিরাজ করছে। দেশের আবহাওয়ার এ পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ বলছে আবহাওয়া অধিদপ্তর। গত ৭৩ বছরের রেকর্ডেও আবহাওয়ার এমন পরিস্থিতি আর কখনো দেখা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।











